শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
Friday , 17 April 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৩:৪০, ৬ এপ্রিল ২০২৬

বাংলাদেশিসহ ৩২ জন উদ্ধার, নিখোঁজ অন্তত ৭০

বাংলাদেশিসহ ৩২ জন উদ্ধার, নিখোঁজ অন্তত ৭০
ছবি সংগৃহীত

ইতালির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবির ঘটনায় বাংলাদেশিসহ অন্তত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর এখনো অন্তত ৭০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

ইতালীয় কোস্টগার্ডের প্রাথমিক তথ্যে জানা যায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও মিসরের নাগরিকরা রয়েছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর প্রতিনিধিরা জানান, স্থানীয় সময় রোববার একটি ছোট নৌকা থেকে এসব অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়।

দাতব্য সংস্থা ‘মেডিটেরিয়ানে সেভিং হিউম্যানস’ ও ‘সি-ওয়াচ’ জানায়, উদ্ধারকৃতদের ইতালীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, নৌকাটি লিবিয়ার তাজোরা বন্দর থেকে শতাধিক অভিবাসনপ্রত্যাশী নিয়ে যাত্রা শুরু করেছিল। যাত্রার কয়েক ঘণ্টার মধ্যেই বৈরি আবহাওয়া ও প্রবল ঢেউয়ের কারণে নৌকাটি ডুবে যায়।

ইতালীয় কোস্টগার্ডের মুখপাত্র রবার্তো ডি’অ্যারিগো জানান, লিবীয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে একটি ইতালীয় মালবাহী জাহাজ ও একটি লাইবেরীয় বাণিজ্যিক জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার হওয়া ৩২ জনই পুরুষ, যার মধ্যে একজন কিশোর রয়েছে। তাদের ইতালির দক্ষিণাঞ্চলের দ্বীপ ল্যাম্পেদুসায় আনা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরে ভূমধ্যসাগরে অন্তত ৭২৫ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। এর আগে গত সপ্তাহেও ল্যাম্পেদুসা থেকে প্রায় ৮০ নটিক্যাল মাইল দূরে একটি নৌকা থেকে ১৯টি মরদেহ উদ্ধার করেছিল ইতালীয় কোস্টগার্ড। তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস

সর্বশেষ

জনপ্রিয়