শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
Friday , 17 April 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৩:২২, ৯ এপ্রিল ২০২৬

ডিজিটাল ডিসপ্লেতে দেখা যাবে ভাড়া আসছে নতুন তালিকা

ডিজিটাল ডিসপ্লেতে দেখা যাবে ভাড়া আসছে নতুন তালিকা
ছবি সংগৃহীত

শিগগিরই এসি বাস ও মিনিবাসের জন্য নতুন ভাড়ার তালিকা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পাশাপাশি গণপরিবহনের ভাড়া যাত্রীদের সামনে স্বচ্ছভাবে উপস্থাপনের জন্য বাসের ভেতরে ডিজিটাল ডিসপ্লে স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার উত্থাপিত প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সড়ক পরিবহন আইন অনুযায়ী প্রতিটি মহানগর, বিভাগ ও জেলায় যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠনের বিধান রয়েছে।

তিনি আরও জানান, সড়ক পরিবহন বিধিমালা ২০২২ অনুযায়ী এসব কমিটি রাস্তার ধারণক্ষমতা বিবেচনায় যানবাহনের সংখ্যা নির্ধারণ ও রুট পারমিট অনুমোদন করে থাকে।

মন্ত্রী বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮-এর আওতায় গেজেট প্রকাশের মাধ্যমে গণপরিবহনের ভাড়া নির্ধারণ বা পুনর্নির্ধারণ করা হয়। পরবর্তীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) তাদের ওয়েবসাইটে এ ভাড়ার তালিকা প্রকাশ করে এবং তা যানবাহনের ভেতরে দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেয়।

বর্তমানে নন-এসি বাস ও মিনিবাসের জন্য নির্ধারিত ভাড়ার তালিকা চালু রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়