কোনো দল বা ব্যক্তির নয়, সশস্ত্র বাহিনী রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এমন এক সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চায়, যারা আন্তর্জাতিক মহলে সমীহ জাগাবে এবং দেশের মানুষের কাছে হবে পরম আস্থার স্থল। তিনি স্পষ্ট করে জানান, সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার বা দলের সম্পত্তি নয়, বরং এটি রাষ্ট্রের শক্তি ও মর্যাদার অবিভাজ্য প্রতীক।