সোমবার , ০১ জুন ২০২৬
Monday , 01 June 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

লন্ডন, যুক্তরাজ্য

প্রকাশিত: ১৭:০০, ২৮ এপ্রিল ২০২৬

ব্রিটিশ ইতিহাসের সাক্ষী টাওয়ার অব লন্ডন পরিদর্শন করলো ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি

ব্রিটিশ ইতিহাসের সাক্ষী টাওয়ার অব লন্ডন পরিদর্শন করলো ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি

ব্রিটেনের সহস্র বছরের ইতিহাসের অন্যতম কেন্দ্রবিন্দু 'টাওয়ার অব লন্ডন' পরিদর্শনের মধ্য দিয়ে একটি সফল ট্যুর রিপোর্টিং সম্পন্ন করেছে ‘ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’। সোমবার ঐতিহাসিক এই স্থাপনা পরিদর্শনের মাধ্যমে সংগঠনটির বিশেষ এই প্রকল্প আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়।

আনন্দযাত্রা ও অংশগ্রহণকারী

এদিন দুপুরে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনের সদস্যরা সমবেত হন। দুপুর ১২টায় সেখান থেকে টাওয়ার অব লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা।

প্রকল্পে অংশগ্রহণ করেন সংগঠনের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ ও সদস্যরা, যাদের মধ্যে ছিলেন:

মুহাম্মদ শাহেদ রহমান (সভাপতি, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি)

আব্দুল বাছির (সাধারণ সম্পাদক)

এস কে এম আশরাফুল হুদা (সহ-সভাপতি)

আসমা মতিন ও এ রহমান অলি (সহকারী সম্পাদকদ্বয়)

ইমরান তালুকদার (ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফ্যাসিলিটিজ সম্পাদক)

শাখাওয়াত ইসলাম ফরাজী (সদস্য ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি এবং সিইও Channel Ts)
 
প্রভাষক আবদুর রহিম, হ্যাপী শারমিন প্রমুখ।

রাজকীয় দুর্গের ইতিহাস সন্ধান

টেমস নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক দুর্গে প্রতিনিধি দলটি প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন। এ সময় তারা রাজকীয় দুর্গের বিভিন্ন ভবন ও জাদুঘর ঘুরে দেখেন এবং পেশাদার ট্যুর রিপোর্টিং সম্পন্ন করেন।

পরিদর্শন শেষে সংগঠনের নেতারা বলেন, “আজকের এই সফরের মাধ্যমে আমরা ব্রিটিশ ইতিহাসের অজানা অনেক কিছু জানতে ও দেখতে পারলাম। এই অভিজ্ঞতা আমাদের পেশাগত সমৃদ্ধি ও জ্ঞানের পরিধি বাড়াতে সহায়ক হবে।”

ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এই স্থাপনাটি মূলত ১০৭৮ সালে উইলিয়াম দ্য কনকারর নির্মাণ করেছিলেন। প্রায় ১,০০০ বছরের পুরনো এই রাজকীয় দুর্গটি যুগে যুগে প্রাসাদ ও কারাগার হিসেবে ব্যবহৃত হয়েছে। বর্তমানে এটি 'হিস্টোরিক রয়্যাল প্যালেসেস' দ্বারা পরিচালিত এবং লন্ডনের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত।

সর্বশেষ

জনপ্রিয়