শুক্রবার , ১২ জুন ২০২৬
Friday , 12 June 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জাতীয়

প্রকাশিত: ১৮:২৪, ৩ জুন ২০২৬

বিদ্যুতের দাম বাড়ল, গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ বৃদ্ধি

বিদ্যুতের দাম বাড়ল, গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ বৃদ্ধি

দেশে পাইকারি ও খুচরা—উভয় পর্যায়েই বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি সঞ্চালন চার্জও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। বুধবার (তারিখ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন মূল্যহার ঘোষণা করে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন চার্জ বাড়ানো হয়েছে ২৩ দশমিক ৯৬ শতাংশ।

বিইআরসি জানায়, পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ৭ দশমিক ০৪ টাকা থেকে বাড়িয়ে ৮ দশমিক ৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে গ্রাহক পর্যায়ে গড় মূল্য ৯ দশমিক ১১ টাকা থেকে বেড়ে হয়েছে ১০ দশমিক ৬৩ টাকা প্রতি ইউনিট।

নতুন মূল্যহারে লাইফলাইন গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে বিভিন্ন গ্রাহক শ্রেণিতে সর্বোচ্চ ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত মূল্য বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া বিদ্যুৎ সঞ্চালন খরচও বেড়েছে। ইউনিটপ্রতি গড় সঞ্চালন চার্জ ৩১ পয়সা থেকে বাড়িয়ে প্রায় ৩৯ পয়সা করা হয়েছে। এর আগে দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পিজিসিবি ইউনিটপ্রতি চার্জ ৪৮ থেকে ৪৯ পয়সা করার আবেদন জানিয়েছিল।

বিদ্যুতের নতুন মূল্যহার নির্ধারণের আগে গত ২০ ও ২১ এপ্রিল দুই দিনব্যাপী গণশুনানির আয়োজন করে বিইআরসি। সেখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং বিভিন্ন বিতরণ কোম্পানি উৎপাদন ও সরবরাহ ব্যয় বৃদ্ধির কথা উল্লেখ করে দাম বাড়ানোর প্রস্তাব দেয়।

বিপিডিবির আবেদনে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ উৎপাদনে সম্ভাব্য ব্যয় দাঁড়াতে পারে প্রায় ১ লাখ ৪৩ হাজার ১০৮ কোটি টাকা। সে হিসেবে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ প্রায় ১২ দশমিক ৯১ টাকা হতে পারে।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৮ দশমিক ৫০ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। এবার নতুন ঘোষণার মাধ্যমে বিদ্যুতের মূল্য আবারও বাড়ানো হলো।

সর্বশেষ

জনপ্রিয়