সোমবার , ০১ জুন ২০২৬
Monday , 01 June 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জাতীয়

প্রকাশিত: ১৬:২৭, ৩ মে ২০২৬

দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ছাড়িয়েছে

দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ছাড়িয়েছে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানিযোগ্য পশুর সংখ্যা ও সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় জানানো হয়, এ বছর দেশে কোরবানিযোগ্য গবাদিপশুর মোট সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি

মন্ত্রণালয়ের প্রাক্কলন অনুযায়ী, এ বছর কোরবানির পশুর চাহিদা থাকবে এক কোটির কিছু বেশি। ফলে চাহিদার তুলনায় এবার পর্যাপ্ত উদ্বৃত্ত পশু রয়েছে। গবাদিপশুর বিস্তারিত পরিসংখ্যানে বলা হয়, মোট পশুর মধ্যে গরু ও মহিষের সংখ্যা ৫৬ লাখ ৯৫ হাজার ৭৮৭টি, আর ছাগল ও ভেড়ার সংখ্যা ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি। এছাড়া উট, দুম্বাসহ অন্যান্য পশুর সংখ্যা প্রায় ৫ হাজার ৬৫৫টি।

সভায় মন্ত্রী জানান, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পশুর অবাধ চলাচল এবং পরিবহন নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। পশুর হাটে নিরাপত্তা ও সরবরাহ ঠিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং সচিবও উপস্থিত ছিলেন। মূলত দেশীয় উৎপাদন দিয়েই এবারের কোরবানির চাহিদা মিটিয়ে অতিরিক্ত পশু মজুদ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছে মন্ত্রণালয়। সুশৃঙ্খল ঈদ উদযাপনে মাঠ পর্যায়ে কড়াকড়ি বাজার তদারকির নির্দেশও দেওয়া হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়