মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
Tuesday , 21 April 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৩:২৫, ৮ এপ্রিল ২০২৬

২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান শুরু

২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান শুরু
ছবি সংগৃহীত

দেশে হামের টিকার কোনো সংকট নেই—এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে।

বুধবার জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ তথ্য জানান। সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে হামের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্থিতিশীল অবস্থায় আছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ইতোমধ্যে গ্যাভি থেকে ২ কোটি ১৯ লাখ ডোজ হামের টিকা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি, টিকা ক্রয়ে দুর্নীতি ও বিলম্ব এড়াতে এবার প্রচলিত টেন্ডার প্রক্রিয়া বাদ দিয়ে সরাসরি ইউনিসেফের মাধ্যমে ৪১৯ কোটি টাকার টিকা কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ২০০ কোটি টাকার টিকা ইতোমধ্যে কেনা সম্পন্ন হয়েছে।

তিনি অভিযোগ করেন, আগের সরকারের অবহেলার কারণে টিকা ব্যবস্থাপনায় কিছু জটিলতা তৈরি হয়েছিল। তবে বর্তমান সরকার সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।

সরকার হামের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, টিকাদান কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি জনগণের মধ্যে অযথা আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানান।

উল্লেখ্য, এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, ১২ এপ্রিল থেকে ঢাকা ও অন্যান্য সিটি করপোরেশন এলাকায় টিকাদান শুরু হবে, আর পরবর্তীতে তা সারাদেশে বিস্তৃত করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়