বৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
Thursday , 16 April 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৩:৩০, ৯ এপ্রিল ২০২৬

সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার

সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার
ছবি সংগৃহীত

সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট ডিবি পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, সফুরা বেগম রুমীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা, রংপুর কোতোয়ালি থানা এবং ঢাকার মোহাম্মদপুর থানাসহ বিভিন্ন স্থানে হত্যা, নাশকতা ও প্রতারণার অভিযোগে মোট পাঁচটি মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ

জনপ্রিয়